বাংলাদেশ থেকে ইতালিতে নতুন কাজের ভিসা নিয়ে আসার পর প্রথম কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতালি পৌঁছানোর পর আপনাকে ধাপে ধাপে ঠিক কী কী করতে হবে, তা এই ভিডিওতে সক্ষেপে তুলে ধরা হয়েছে।
📌 প্রধান করণীয় পদক্ষেপসমূহ:
১. কন্ট্রাক্ট সাইন (Contratto di Soggiorno): ইতালি পৌঁছানোর ৮ দিনের মধ্যে মালিকের সহায়তায় Prefettura (Sportello Unico per l’Immigrazione)-তে গিয়ে কাজের চক্তিতে স্বাক্ষর করা।
২. পোস্টাল কিট জমা (Postal Kit): কিট পূরণ করে পোস্ট অফিস থেকে জমা দেওয়া (permesso di soggiorno-র আবেদনের জন্য)।
৩. রিসিভ (Ricevuta) ও ফিঙ্গারপ্রিন্টের ডেট নেওয়া: কিট জমার পর পোস্ট অফিস থেকে রিসিভ এবং Questura (পুলিশ স্টেশন)-এর ডেট সংগ্রহ করা।
৪. কোদচে ফিসকালে (Codice Fiscale): স্থানীয় ট্যাক্স অফিস (Agenzia delle Entrate) থেকে ট্যাক্স আইডি কোড নেওয়া।
৫. হেলথ কার্ড (Tessera Sanitaria): ফ্রি চিকিৎসা সেবা পাওয়ার জন্য স্থানীয় ASL অফিস থেকে হেলথ কার্ডের আবেদন করা।
৬. রেসিডেন্সা (Residenza): স্থানীয় কমিউনে (Comune) অফিসে গিয়ে থাকার ঠিকানা নিবন্ধন করা।
